Tuesday, April 7, 2026
Homeজাতীয়ডিডাব্লিউএফ নার্সিং কলেজ চেয়ারম্যান ও শিক্ষিকার বিরুদ্ধে মামলা: অনৈতিক সম্পর্কের অভিযোগ

ডিডাব্লিউএফ নার্সিং কলেজ চেয়ারম্যান ও শিক্ষিকার বিরুদ্ধে মামলা: অনৈতিক সম্পর্কের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালীর ‘জহির-নেহেরু নার্সিং ইনস্টিটিউট’-এর পরিচালক ও বরিশাল ডিডাব্লিউএফ নার্সিং কলেজের চেয়ারম্যান জহিরুল ইসলামের বিরুদ্ধে এক নারী শিক্ষিকার সাথে অনৈতিক সম্পর্কের অভিযোগে মামলা করা হয়েছে। গত ৩১ মার্চ ঝালকাঠী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন ওই শিক্ষিকার স্বামী মো. মশিউর রহমান।

মামলার এজাহার অনুযায়ী, গত ২৭ মার্চ ঝালকাঠীর সদর উপজেলায় বাদীর নিজ বাড়িতে অভিযুক্ত জহিরুল ইসলাম ও সহকারী অধ্যাপক আয়শা আক্তারকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন বাদীর মা। অভিযোগ করা হয়েছে, ধরা পড়ার পর অভিযুক্তরা নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ প্রায় ৩ লাখ টাকার মালামাল এবং বাদীর ৩ বছরের সন্তানকে নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

অভিযুক্ত জহিরুল ইসলাম স্থানীয় আওয়ামী লীগ নেতা এবং প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচিত। বাদীর দাবি, প্রতিষ্ঠানের প্রধান হওয়ার সুযোগে তিনি এই অনৈতিক সম্পর্ক গড়ে তোলেন। এর আগেও এক ছাত্রীর সঙ্গে তার আপত্তিকর ফোনালাপ ফাঁসের অভিযোগ উঠেছিল। এছাড়া তার বিরুদ্ধে নার্সিং ব্যবসার আড়ালে নানা অনিয়ম ও রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগ রয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয়